• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সাংবাদিকের পিতার মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মিল্টন খন্দকার (৪৩) ইন্তেকাল করেছেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় মারা যান তিনি। মিল্টন খন্দকার উপজেলার চকমুনু গ্রামের খাজা নিজাম উদ্দীনের ছেলে। এছাড়া শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ সাংবাদিক মনোরঞ্জন চন্দ্রের পিতা হারান চন্দ্র স্যুন্নাসী (৯০) মারাগেছেন। নিজ বাসভবনে মারা যান তিনি। হারান চন্দ্র উপজেলার শীবের মাধাইমুরি গ্রামের বাসিন্দা।
মিল্টন খন্দকারের পারিবারিক সুত্র জানায়,বৃহস্পতিবার রাতে নিজ গ্রামে ওয়াজ মাহফিল শুনে নওগাঁ সদরে বোনের বাসায় যান। রাত অনুমান পৌনে ১২টা নাগাদ হঠাৎ অসুস্থ্য হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। শুক্রবার বাদ জুম‘আ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যু কালে দুই সন্তান,স্ত্রী বাবা-মা-ভাই-বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।
অপর দিকে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র জানান,দীর্ঘ দিন ধরে তার পিতা হারান চন্দ্র শ্বাস কষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ নিজ বাসভবনে মারা যান। এদিন বিকেলে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে মিল্টন খন্দকার ও হারান চন্দ্রের মৃত্যুতে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাব সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ সদস্যবৃন্দ শোকাহত পরিবারদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category