রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে ঈদগাহ মাঠ নিবাসী সৌদি প্রবাসি শুভ’র লাশ ১৮ই নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরে আসলে ১৯ই নভেম্বর সকাল ১০টায় রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পাঁচপীর গোরস্থানে লাশ দাফন করা হয়। উল্লেখ্য, পৌর শহরের রেজাউল করিমের পুত্র শুভ (২০) সৌদি আরবে ৩মাস পূর্বে চাকুরী সন্ধানে যায়। সৌদি আরবে আলমাদানী আলকাশিম এলাকার ন্যাশনাল পল্টি কম্পানীতে চাকুরীরত অবস্থায় শ্বাসকষ্টে অনুভ’ত হলে কোম্পানির লোকজন সৌদি আরবের আলকাশিম বুনাইদা জেনারেল হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় গত ১লা নভেম্বর মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন। মরহুমের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেন -ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র মোখলেসুর রহমান, আলমগীর সরকার, কাজী মাসুম,বিশ্ষ্ঠি সমাজ সেবক মোকাররম হোসাইন, তোয়াহা, শ্রমিক নেতা শামশুল হক, আব্দুল মান্নান,জাফর আলী,জাপা’র নেতা আবু তাহের, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মনজুর আলম, মাওলানা মাসউদ আলম,রাণীশংকৈল প্রেসক্লাবসহ মরহুমের সকল আতœীয় স্বজন গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মোনাজাত করেন-বিশিষ্ঠ আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ হীল বাকী।