রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আরাজি গোপিনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নেকমরদ বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক তছিরউদ্দিন(৭৯) গতকাল মঙ্গলবার (৩জানুয়ারি) ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ্ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩কন্যা, ১পুত্র সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক স‚ত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা তছিরউদ্দিন বিকেল ৫টায় তাঁর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ওইদিন বিকেলে তার বাড়িতে রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবাল সঙ্গীয় পুলিশসহ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির , বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা,স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।(৪ জানুয়ারি) সকাল ১১ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্তানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক এমপি ইয়াশিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক অধ্যক্ষ সইদুল হক, রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।