• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রামপাল উপজেলা ছাত্রদলের সদস্যকে কথিত গাড়ী পোড়ানোর অভিযোগে আটক

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপাল উপজেলা ছাত্রদলের সদস্য মো. মোফাজ্জল হোসেন বদল (২০) কে খুলনা র্যাব বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে আটক করেছে। আটক মোফাজ্জল হোসেন কে কথিত গাড়ী পোড়ানোর অভিযোগে গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় রামপাল থানা পুলিশ বাগেরহাটের আদালতে প্রেরন করেছে।

রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, রামপালে গাড়ীতে অগ্নি সংযোগের ঘটনায় মোফাজ্জল হোসেন বাদলের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। আমারা র্যাবের মাধ্যমে সনাক্ত করে তাকে আটক করি। আটক বাদলকে শুক্রবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্য, গত ইংরেজি ২৮ নভেম্বর বুধবার রাত ৯ টায় উপজেলার ফয়লায় খুলনা-মোংলা মহাসড়কের পাশে বাবুল কাজীর মৎস্য ঘেরের পাশে রাখা যাত্রীবাহী বাসে আগুন দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই ঘটনায় বাস মালিক খুলনার রূপসা উপজেলার সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। ইতিমধ্যে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপির ১২ নেতা কর্মীকে আটক করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় বিষ্ময় প্রকাশ করে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বাস পোড়ানোর ঘটনা দুঃখজনক। তবে প্রকৃত দোষীদের শাস্তির আওতায় না নিয়ে হয়রানির জন্য বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। তিনি সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category