• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৩২৬ Time View
প্রকাশঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে গোবিন্দ ঘোষ (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১লা নভেম্বর) সকাল সাড়ে নযটার দিকে সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার আক্কেলপুর কেওচা রেলক্রসিংয়ে ঘটনাটি ঘটে। নিহত গোবিন্দ নওগাঁর বদলগাছীর সাগরপুর গ্রামের হলু ঘোষের ছেলে। পুলিশ বলছেন, ওই ব্যক্তি কানে কম শুনতেন। এ কারনে চলন্ত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম অভিমুখি ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্ত:নগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকার কেওচা রেলক্রসিংয়ে পৌঁছায়। এ সময় গোবিন্দ ঘোষ নামের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ওই স্থানদিয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও স্থানিয়দের ভাষ্যঅনুযায়ী, নিহত গোবিন্দ কানে কম শুনতেন। একারনে ট্রেনের শব্দ বা হর্ণ শুনতে না পাওয়ায় ট্রেনের সাথে ধাক্কা খাওয়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category