• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব ও দুর্ভিক্ষ হবেনা- পোরশায় খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: শেখ হাসিনা বেঁচে থাকতে বাংলাদেশে খাদ্যের অভাব হবেনা। দুর্ভিক্ষও হবেনা বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শেখ হাসিনা কৃষকবান্ধব প্রধানমন্ত্রী। তিনি সবার আগে কৃষকের কথা ভাবেন। দেশকে কিভাবে স্মার্ট দেশে পরিণত করতে হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশার সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন ব্যক্তি নেই যে, প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পায়নি। শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, ল্যাকটেটিংভাতা প্রদান করে এ সরকার। সরকারি ভাতা দেওয়ার ক্ষেত্রে কে বিএনপি আর কে জাতীয় পার্টি করে তা বিবেচনায় নেওয়া হয়না।

সবাই শেখ হাসিনার উপকারভোগী। তিনি প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ ১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না।

এই সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। তিনি বলেন, সরকার পদ্মাসেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনায় এক ফসলি জমি দুই ও তিন ফসলি জমিতে পরিণত করেছে কৃষক।

কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকের চাষাবাদের কাজ সহজ হয়েছে। ফসলের উৎপাদনও বহুগুণে বেড়েছে। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে কৃষক বাস্তবায়ন করে যাচ্ছে। বিএনপি বঙ্গবন্ধুর হত্যার বিচারে বাধা দিয়েছে। সংসদে হত্যাকান্ডের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয়নি। শেখ হাসিনার সরকারের আমলে সেই হত্যাকান্ডের বিচার হয়েছে। বাঙালি জাতি কলংকমুক্ত হয়েছে। এতিমের টাকা মেরে খেয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

ভোট চুরির হোতা বিএনপি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন মুখী দল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। পোরশা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি নাছিমা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সোমা মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক নাসরিন ছাবিহা সীমা, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার তৃণা মজুমদার।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি পারভিন আক্তার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শিরীন রুখসানা। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন। এসময় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে পুনরায় নাসিমা বেগম ও সাধারন সম্পাদক হিসাবে অনামিকা সুইটির নাম ঘোষনা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category