• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরের শ্রীবরদীতে কলা গাছের সাথে শত্রুতা

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ ফেব্রুয়ারী দিনে ও রাতে ২৫ শতাংশ জমির প্রায় ৬/৭ শতাধিক কলাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে পৌরসভার কলাকান্দা মহল্লায়।এতে
করে প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে কলা বাগানের মালিক বাবু মিয়া।

জানা গেছে, শ্রীবরদী পৌরসভার কলাকান্দা মহল্লার সাফিজল ওরফে নুনু মিয়ার ছেলে বাবু মিয়া প্রায় ১ বছর আগে একই মহল্লার মৃত আছর উদ্দিনের ছেলে আব্দুল হালিমের নিকট থেকে ২৫ শতাংশ জমি ৩ বছর চুক্তিতে পত্তন বা ইজারা নেয়। পরে ওই জমিতে সে কলাগাছ লাগিয়ে বাগান করে। গত বুধবার রাতে ও দিনের বেলায় ওই জমিতে রোপনকৃত ৬/৭ শতাধিক কলাগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতেকরে ওই কলা বাগানের মালিক বাবু মিয়া প্রায় ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। বাগানের মালিক বাবু মিয়া জানান, আমি গত বছর হালিম মিয়ার কাছ থেকে ২৫ শতাংশ জমি ইজারা নিয়ে কলার বাগান করেছি। ইতিমধ্যেই বাগানের ফল আসা শুরু করেছে। ৫০-৬০টি গাছের কলার ছড়ি ৪শত টাকা করে বিক্রি করেছি। আমার কলার বাগান এভাবে কেটে ফেলায় আমি ৪ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্থ হয়ে পরেছি। আমি গরীব মানুষ এতবড় ক্ষতিতে বউ বাচ্চা নিয়ে দিশেহারা হয়ে পরেছি। বাবু মিয়ার মা বানেছা বেগম জানান, আমার ছেলের কলাবাগান কেটে ফেলায় অনেক ক্ষতির সন্মুখিন হয়েছে। এছাড়া, ওই মহল্লার বাসিন্দা আব্দুল হকের ছেলে সুরুজ মিয়া, সওদাগড় আলীর ছেলে শাকিল, মৃত আবু বক্করের ছেলে জালাল উদ্দিন জানান, বাবু মিয়া গরীব মানুষ। সে আব্দুল হালিমের কাছ থেকে ২৫ শতাংশ জমি ইজারা নিয়ে কলা বাগান করেছিল। গতকাল দুর্বৃত্তরা গাছগুলো কেটে ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category