• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

শেরপুরে ঝগড়া থামাতে গিয়ে নিহত-১, আহত-৪

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৪জন। মঙ্গলবার
(৭জানুয়ারি) রাতে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালীনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রীজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একি এলাকার রিক্সা চালক তারা মিয়া চড়াসুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাতে দেলোয়ার হোসেনের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউলের সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেন মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন থাকলেও আরেক জনের অবস্থা সঙ্কটাপন্ন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category