• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

শেরপুরে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ জানুয়ারী) সন্ধ্যায় কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কুড়িকাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিশ্বের বুকে বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাড.তারিকুল ইসলাম ভাসানীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেরাজ

উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এম এ মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, কুড়িকাহনিয়া যুবলীগের সভাপতি মঞ্জু মিয়া প্রমূখ। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category