• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি
শেরপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা সন্তান এ.ডি.এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ.ডি.এম শহিদুল ইসলাম।

তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বিশ্বের বুকে বাংলাদেশকে ধনী রাষ্ট্রে পরিণত করতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সবুজ সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, সাবেক

আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহীদুল্লাহ শাহী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ। এসময় আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার ভোটার ভোটার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category