• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে বিএনপি’র উদ‍্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনকাল বিডি / ৮৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

সারা দেশের ন‍্যায় শেরপুর জেলা বিএনপির উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভার মাধ‍্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান রুপন ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ প্রমুখ। যথাযোগ‍্য মর্যাদায় দিবসটি পালনে জেলা, উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন আমরা নিশিরাতের আওয়ামী সরকারের নিকট মিথ‍্যা মামলা থেকে খালেদা জিয়ার মুক্তি, তারেক-জোবাইদার নামে মিথ‍্যা মামলা প্রত‍্যাহার সহ তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category