• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুর-৩ আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী লিটনের গণসংযোগ

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুর-৩, (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটন গণসংযোগ করেছেন। মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার, বনগাঁও বাজার, মেইলগেট বাজার, হলদি বাটা চৌরাস্তাসহ বিভিন্ন বিভিন্ন বাজার, মোড় ও স্পটে ব্যবসায়ী, পথচারীসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় বিনিময় করেছেন। গণসংযোগের সময় তিনি সাধারন ভোটারদের বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিণির্মানে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

গণসংযোগকালে তার সফর সঙ্গী হিসাবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, সাবেক সদস্য সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ্ শুকরিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিংগাবরুণা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আওরঙ্গ, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত রনি, গড়জরিপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম-সাধারন সম্পাদক ইকবাল হোসেন, ভেলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রীবরদী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, খড়িয়াকাজির চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ খালেক, তাতিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, গোশাইপুর ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ছুডিসহ বিভিন্ন সহযোগি সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে শ্রীবরদী আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের সাথে কথা হলে তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবত আওয়ামীলীগের রাজনীতি করে আসছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে করতে সকল শ্রেণি পেশার মানুষের সাথে কাজ করে যাচ্ছি। আমি আশা করি বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দিবেন। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category