• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদীতে ছাত্রদল নেতা জামায়াতে যোগদান

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে মো. আব্দুল মুন্নাফ নামে এক ছাত্রদল নেতা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯ টার দিকে শ্রীবরদী পৌরসভার বাহার বাজারে এক সাধারণ সভার মাধ্যমে তিনি যোগদান করেন। আব্দুল মুন্নাফ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৯নং কুড়িকাহনিয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় তিনি জনসম্মুখে জামায়াত ইসলামি শেরপুর জেলা আমিরের কাছে সমর্থক ফরম পূরণ করে জমা দেন। এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মো. আঃ রহমান, শ্রীবরদী উপজেলা শাখার আমির আজহারুল ইসলাম মিষ্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আমির হামজা মিষ্টার, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাকির হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা মো. তাহেরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুফতি মোশারফ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. শাহজাহান কবির, পৌর যুব বিভাগের সেক্রেটারি মো. মনিরুল ইসলাম প্রমুখ। এব্যাপারে মো. আব্দুল মুন্নাফ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী সংগঠনের শৃঙ্খলা, ধর্মীয় মূল্যবোধ, নীতি নৈতিকতা ও আদর্শের প্রতি মুগ্ধ হয়ে আমি স্বেচ্ছায় জামায়াত ইসলামীতে যোগদান করেছি।
বিষয়টি জানাজানি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে শনিবার (১৯ এপ্রিল) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুল মুন্নাফকে স্থায়ীভাবে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়। একই প্রেস বিজ্ঞপ্তির শ্রীবরদী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুন্দর আলীকে স্থায়ীভাবে বহিস্কার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category