• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদীতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী রুমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির রুমানের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীবরদীর কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদীর ভোটারদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হুমায়ুন কবীর রুমান। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, গত নির্বাচনের চেয়ে এবার ভোটারদের আরো বেশি সাড়া পেয়েছি।

এবারের নির্বাচনে ভোটাররা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে। সভায় সভাপতিত্ব করেন কুড়িকাহনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান নুন।

ইউপি সদস্য মোশাররফ হোসেন ননীর সঞ্চালনায় সভায় মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি, বকশিগঞ্জ সদর সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল আলম রিপন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, পৌরসভার কাউন্সিলর আশরাফুল আলম বুদু ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য তানিয়া আজাদ খুশি, ভেলুয়া ইউপি সদস্য শাহাদাত হোসেন কালু, কুড়িকাহনিয়া ইউপি সদস্য আজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা, আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ্ব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category