• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

ষড়যন্ত্র করে দেশকে অন্ধকারে নিয়ে যেতে চাচ্ছে বিএনপি : চট্টগ্রামে ভূমিমন্ত্রী জাবেদ

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম ব্যুরো : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, গত কয়েক বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সামনে আরো অনেক নানাবিধ: উন্নয়ন হবে। এরপরেও দেশে বর্তমানে বাজারে পণ্যের দাম একটু বেশি। যার কারণে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এটা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন আছেন। দেশের মানুষ কষ্ট পেলে সেটা প্রধানমন্ত্রীর মনে আঘাত লাগে। পণ্যের দাম কমাতে সরকার নানা পরিকল্পনা গ্রহন করছে। শীঘ্রই মানুষ তার সুফল পাবে।

গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুলধা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী এক সভায় ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনের প্রথম ভোট অবশ্যই নৌকায় দিতে হবে। স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিতে হবে। এসময় তিনি সকাল সকাল সকল ভোটারকে লাইনে দাড়িয়ে নৌকায় মার্কায় তাদের ভোট প্রদান করতে আহ্বান জানান।

বিএনপি জামাত নির্বাচন বানচাল করার জন্য নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা যাত্রীবাহী ট্রেনে, বাসে আগুন দিয়ে মানুষ মারছে। তাদের ক্ষোভের আগুণ থেকে মা ও কোলের শিশুও রক্ষা পাচ্ছে না। এ কেমন আন্দোলন? তিনি বলেন, অসহযোগ আন্দোলনের কথা বলে তারেক লন্ডন থেকে বসে দেশের মানুষকে বিদ্যুৎ ও পানির বিল দিতে নিষেধ করছে। বিল না দিলে তো দু’দিন পর কর্তৃপক্ষ এসে লাইন কেটে দেবে। তাহলে তারেক কি দেশের মানুষকে অন্ধকারে রাখতে চাচ্ছে?

এসময় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের শাসনামলেও দেশের মানুষকে তারা অন্ধকারে রেখেছিলো। এখনও নানা: রকম ষড়যন্ত্র করে তারা দেশকে অন্ধকারে নিয়ে যেতে চাচ্ছে।’

মন্ত্রী বলেন, গত সতেরো – আঠারো বছর ধরে তারেক দেশের বাইরে পালিয়ে রয়েছে। এই সময়ে দেশের আমূল পরিবর্তন ঘটেছে। তারেক দেশে আসলে এই দেশ সে আর কোনো ভাবে চিনতে ও পারবে না।

জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ রফিক আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি ও চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এমএন ইসলাম, সাবেক থানা আওয়ামী লীগ সভাপতি মো. আলী, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. তৈয়ব সওদাগর, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category