গাজীপুর প্রতিনিধি।
শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। আগামীতে দলকে ক্ষমতায় নিতে ঐক্যের
বিকল্প নেই জানিয়ে, গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে,
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় ও বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শহীদ জিয়ার সৈনিকদের আদর্শচ্যুত হওয়া যাবে না । তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলকে সুসংগঠিত করতে হবে।
তিনি বলেন, হাসিনা সরকারের প্রায় পুরোটা সময় ধরে হামলা-মামলা ও জেল-নির্যাতনের শিকার হন বিএনপির অসংখ্য নেতা-কর্মী । ফ্যাসিস্ট হাসিনার পতন হলেও তার দোসররা রয়ে গেছে।
ওই দোসররা দেশ অস্থিতিশীল করাসহ নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে আমাদের দলীয়ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে।
স্থানীয় নেতৃবৃন্দকে জনগণের নিকট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আদর্শ
নেতা হিসেবে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আগামী গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থেকে সরকার গঠনের লক্ষ্যে কাজ করতে হবে।