• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ওসি পোরশা
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশা উপজেলাকে মাদক ও নেশা মুক্ত করতে সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী, সেবন ও সরবরাহকারীকে ধরে পুলিশে সোপর্দ করবেন। আইনের মধ্য থেকে এ উপজেলাকে মাদকমুক্ত করতে যা যা করার দরকার তাই করা হবে। এজন্য মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে থানা প্রশাসনকে সকলকে সহযোগীতা করতে হবে। শুক্রবার ও শনিবার দিবাগত রাতে উপজেলার সরাইগাছি গ্রামে স্থানীয় জনসাধারনের আয়োজনে মাদক নির্মূলে করনীয় বিষয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় উপোরক্ত কথাগুলি বলেন নওগাঁর পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা। তিনি আরো বলেন, “আমি মাদক সেবন করবোনা, কাউকে মাদক সেবন করতে দেবোনা” এই শ্লোগানটি সবাইকে মনে রেখে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ অর্ধশতাধীক যুবক উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category