• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সমবায় সমিতির টাকা ফেরতের দাবিতে গ্রাহকদের মানববন্ধন বিক্ষোভ, সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতি কতৃক হাজার হাজার গ্রাহকদের আমনতের টাকা আত্মসাতের প্রতিবাদ ও সমিতির প্রধানদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ওসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮মার্চ) সকালে মাদারগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সমিতির ৫ শতাধিক প্রতারিত গ্রাহক একটি বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

এসময় প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশের সাথে একত্বপ্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল। এ সময় তিনি বলেন, সমবায় সমিতির নেপথ্যে কারা রয়েছে তাদের মুখোশ উন্মোচন করা হবে এবং মাদারগঞ্জের মাটিতেই তাদের বিচার হবে। তিনি বলেন তারা মানুষের হাজার হাজার কোটি টাকা লোপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ থেকে বট গাছে রূপান্তরিত হয়েছে।

আপনারা আইন ও প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন আপনাদের পাওনা টাকা আদায়ের ব্যাবস্থা করে দিবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য দৌলতুজ্জামান দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান , গুনারিতলা ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না, উপজেলা কেন্দ্রেীয় সমবায় সমিতির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু, মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ রিয়াজুল ইসলাম রুবেল, সাহিদ রানা, শাখাওয়াত হোসেন, রবিন চৌধুরী ও আবু সাইদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category