• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র উপনির্বাচনে সভাপতি কামাল আহম্মেদ।

দিনকাল বিডি / ১৪৪৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

মোঃ নাজমুল ইসলাম

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ কামাল আহম্মেদ। সদ্য প্রয়াত সভাপতি মোহাম্মদ আলী আবু-চাঁনের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে এই উপনির্বাচনের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সমাজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। জেলা বিএনপির তত্ত্বাবধানে নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ছাতা প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মোহাম্মদ কামাল উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল লতিফ বাদশা (আনারস প্রতীক) পেয়েছেন ১৩৩ ভোট এবং মো. এনামুল হক স্বপন (চেয়ার প্রতীক) পেয়েছেন ১২৭ ভোট। অন্যপ্রার্থী মো. ইজাজুল হক লিটন পান ৬ ভোট।

ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েণ, সদস্য সচিব টিপু সুলতান, জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা বিএনপির সদস্য মোখলেছুর রহমান খান খসরু প্রমুখ।

নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

বিজয়ী কামাল আহম্মেদ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই জয় শুধু আমার নয়, এটি সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মীর সম্মিলিত অর্জন। দলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করব।’

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এ উপনির্বাচনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category