• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সাংবাদিকদের ভয়ভীতিপ্রদর্শন স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, যতই দিন যাচ্ছে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও নির্যাতন বেড়েই চলেছে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি এবং ভয়ভীতি প্রদর্শন স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে। সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনও হঠকারী পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান তারা। বক্তারা বলেন, সব ধরণের বৈষম্য দূর করে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবব্ধ হতে হবে। মাহে রমজান উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগর প্রেস ক্লাব আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নগরীর সোনাদিঘী মোড়ে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও সম্মিলিত পেশীবীবী পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ড. ইফতিখারুল আলম মাসউদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। মহানগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন ও তৌফিক ইমাম পান্না, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক ইফতেখার আলম বিশাল প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category