আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর ) মধ্য রাতে সান্তাহার পৌর শহরের মালশন এলাকায় মালবাহী ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নরেশ রায় বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পিবিআই এর একটি দল এসে পরিচয় সনাক্ত করতে পারে নাই। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।