• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহারে স্টার হোটেলে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় ১০জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার স্টার হোটেলে হামলা অগ্নিসংযোগে লুটপাট ঘটনায় ১০জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে স্টার হোটেলের স্বত্বাধিকারি ফিরোজ হোসেন বাদি হয়ে এই অভিযোগ করেন। বাদি ফিরোজ হোসেনের থানায় দেয়া লিখিত অভিযোগে বলা হয়, তিনি সান্তাহার স্টার হোটেলটিতে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। পাশের বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারি ইমরানসহ কয়েকজনের সাথে ব্যবসায়িক বিরোধ চলে।

এরজের ধরে গত ৫ আগষ্ট বিকেলে ইমরানসহ তার প্রায় শতাধিক লোকজন অসৎ উদ্দেশ্যে লাঠি সোডা, রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক স্টার হোটেলে ঢুকে পড়ে। এসময় কর্মচারি বাধা দিলে তাকে মারধরে আহত করে হোটেলে থাকা চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে এসি ফ্রিজ, টিভি,খাবার তৈরীর কাঁচা মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং পরদিন হোটেলের পিছন অংশ দখল করে নেয়। যার ক্ষতির পরিমান কোটি টাকা বলে স্টার হোটেলের স্বত্বাধিকারি ফিরোজ হোসেনের দাবী। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী লিখিত অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ট তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category