• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে স্টেশনে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশনে ট্রেন ছাড়ার সময় উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত নারীর (৫৫) পরিচয় মিলেছে। তার কাছে থাকা এনআইডে থেকে তার পরিচয় জানাগেছে।

নিহত নারী নাম রেহেনা বেগমপিতার নাম আজিজার রহমান মাতার নাম আনোয়ারা বেগম, গ্রাম শিমুলতলাই পশ্চিম উপজেলা সাঘাটা জেলা গাইবান্দা বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন নিশ্চিত করেন। সে সান্তাহারস্টেশনে থেকে ভিক্ষাবৃত্তি করতো বলে স্থানীয়রা জানান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৪ ডিসেম্বর) রাত ৮ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ৪নম্বর প্লাটফরমে ৪৯১ আপ লোকাল ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনের চার নম্বর প্লাটফরম থেকে ছেড়ে যাওয়ার সময় ওই নারী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায় ।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছার আগেই ওই নারীর মৃত্যু ঘটে । সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category