• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে কাজীর বিরুদ্ধে দেনমোহরানা জালিয়াতির অভিযোগে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের নিকাহ রেজিষ্টার (কাজী) মো. আবু রায়হান তারার বিরুদ্ধে দেনমোহরানা জাল-জালিয়াতির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসি। শুক্রবার বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, ইকতিয়ার মামুন, ফিরোজ কবির, মাইদুল ইসলাম, আমিনুল ইসলাম, ভূক্তভোগি হাফিজুর রহমান প্রমূখ। বক্তাগণ কাজীর জাল-জালিয়াতি তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
জানা গেছে, ২০২০ সালে রামডাকুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে হাফিজুর রহমানের সাথে একই গ্রামের ইজারুলের কন্যা নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়। এতে দেনমোহরানা করা হয় ২ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু এক বছর পর দেনমোহরানার কাবিননামার নকল কপিতে দেখা যায় দেনমোহরানা ৫ লাখ ৮০ হাজার টাকা। এনিয়ে কাজীর সাথে দুলা মিয়ার মতবিরোধ দেখা দেয়। এরই প্রতিবাদে এলাকাবাসি ফুসে উঠে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এলাকাবাসি আলমগীর হোসেন বলেন, বিয়ের সময় সকলের উপস্থিতিতে দেনমোহরানা ২ লাখ ৮০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু কাবিন নামার নকল কপিতে দেখা যায় ৫ লাখ ৮০ হাজার। কাজী কন্যা পক্ষের সাথে আতাত করে জাল-জালিয়াতির মাধ্যমে এটি করেছে। তিনি আরও ওই কাজীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এমনকি আদালতে মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে কাজীর দৃষ্টান্তমুলক শান্তির দাবি জানান তিনি।
কাজী মো. আবু রায়হান তারা বলেন, অভিযোগ সমুহ মিথ্যা এবং ভিত্তিহীন। বিয়ে রেজিষ্ট্রি করার সময় দেনমোহরানা যা ছিল, তাই কাবিননামার নকল কপিতে তুলে দেয়া হয়েছে। ওই বিয়েটি তালাক হয়েছে। বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। সেই কারণে উদেশ্যে প্রণোদিতভাবে মানববন্ধন করেছেন।
উল্লেখ গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক কাজীর বিষয়টি নিয়ে প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category