• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে জামায়াতের সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আলমগীর হোসেন, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মো. একরামুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক বদরুল আমিন, পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী সরকার সাজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলায়মান সাজা, উপজেলা উলামা মাশায়েক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলী, ইসলামী ছাত্র শিবিরের রংপুর জেলা সাবেক সভাপতি মাহমুদুল হাসান প্রমূখ। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি–বৈঠার আঘাতে ঢাকাসহ সারাদেশে ২৬ জন জামাত শিবিরের নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category