• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরবনে বনবিভাগের অফিসে হামলা চালিয়ে আটক ১৯ জেলেকে ছিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
নিয়ন বহিঃভূত ভাবে কাঁকড়া আহরন ও পরিবহনের অভিযোগে আটক ১৯ জেলেকে বনবিভাগের দপ্তরে হামলা চালিয়ে চিনিয়ে নিয়েছে চোরাকারবারীরা। মঙ্গলবার(২১ নভেম্বর) রাত সাড়ে ৭ টার সময় সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ অফিসে এহামলার ঘটনা ঘটে।

চাঁদপাই ফরেষ্ট অফিসের এসও মোঃ আনিসুর রহমান ও সেকেন্ড অফিসার জাকির হোসেন জানান,নিয়ম বহিভ’ত ভাবে সুন্দরবন থেকে কাকড়া আহরন ও পরিবহনের দায়ে ২১ নভেম্বর মঙ্গলবার ভোরে একটি ইঞ্জিন চালিত ট্রলার ও ৫টি নৌকায় থাকা ৮০ ক্যারেট কাঁকড়াসহ ২৫ জেলেকে আটক করে বন বিভাগ। এর পর দুপুরে তাদেরকে আনা হয় বন বিভাগের কার্যালয়ে।

বিষয়টি উর্দ্ধোতন কতৃপক্ষ বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) কে জানাননো হয়। উর্দ্ধোতন কতৃপক্ষ জব্দ করা কাকড়া গুলো নদীতে অবমুক্ত করার নির্দেশদেন। এর পর সকল প্রক্রিয়া সম্পর্ণ করে সন্ধ্যায় কাকড়া অবমুক্ত করতে গেলে চোরকারবারী ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীর নেতৃত্বে ২০০/৩০০ জনের একটি চোরাকারবারী দল ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে বন বিভাগের কার্যালয়ে।

এ সময় সরকারী টাকা ও প্রয়োজনীয় ডকুমেন্টসহ নিজেরদের নিরাপর্ত্তায় রাজস্ব রুমে অবস্থান নেয় বন কর্মিরা। এসুযোগে বন বিভাগের একটি কক্ষের জানালা ভেঙ্গে আটক ১৯ জেলেকে চিনিয়ে নেয় হামলাকারীরা। দ্রুত ঘটনাস্থলে চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ এর নেতৃত্বে একটি ইউনিট সেখানে উপস্থিত হলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। তবে বন বিভাগের অফিসে হামলা ও আটক জেলেদের চিনিয়ে নেওয়ার ঘটনায় কেউ আটক হয়নি। এঘটনায় বন বিভাগের দায়িত্বরতদের মধ্যে আতংক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category