• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

স্বৈরাচার সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন,আমীর ডা. ফজলুর রহমান

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

: মোঃ ফারুক হোসেন।

স্বৈরাচার সরকার বিচার ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। এই অবস্থা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে জাতি আজ মুক্ত হয়েছে। এই নতুন বাংলাদেশে ধর্ম-বর্ণ ও দল-মতের ঊর্ধ্বে থেকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা জয়পুরহাটের প্রতিটি ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবো।
জয়পুরহাটের কালাই উপজেলার পুনুট ইউনিয়ন জামায়াতের আয়োজনে
ধর্মীয় সম্প্রীতি সভায় জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এসব কথা বলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে পুনট বাজারে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে মামুনুল ইসলাম মানিক এর সঞ্চালনায়
ইউনিয়ন জামায়াতের আমীর আজিজুল হক এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী জয়পুরহাট- ০২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল ইসলাম সবুজ, জেলা জামায়াত নেতা মাওলানা নুরুজ্জামান সরকার, কালাই উপজেলা জামায়াতের আমীর আব্দুর রউফ, উপজেলা নায়েবে আমীর মাওলানা মুনছুর রহমান, উপজেলা সেক্রেটারী প্রভাষক আব্দুল আলীম।
এছাড়াও উপজেলা জামায়াতের নেতা অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উলামা মাশায়েখ সভাপতি মাওঃ মোজাফ্ফর হোসেন, গোলাম আজম, আবু সাঈদ মোঃ রকিব উদ্দিন, জিন্দারপুর ইউনিয়ন আমীর মতিউর রহমান, শিবির সভাপতি মাসুদ রানাসহ জামায়াতের অঙ্গ সংগঠনের অনেকে উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category