• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

হরতালের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ২০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
হরতালের নামে বিএনপি জামায়াত অপশক্তির সন্ত্রাসী কার্যক্রম, পুলিশ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মো জাফর আলী, জেলা আওয়ামীলীগ নেতা যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, পৌর মেয়র কাজিউল হক, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, হরতালের নামে মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস করে বিএনপি-জামায়াত তাদের হিংস্র মনোবৃত্তির পূণ:প্রকাশ ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মাঠে নিয়ে আবার তারা হত্যা খেলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা শুরু করেছে। সাধারণ জনগণ তাদের এই কর্মকান্ড কখনো সমর্থন করে না।তারাই এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category