• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হারানো ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন, ওসি সোহরাওয়ার্দী

দিনকাল বিডি / ৪০৮ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে হারানো ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হেসেন।
বুধবার সকাল ১১টায় সহকারী অধ্যাপক মোসাঃ রোজিনা আফরোজকে হারানো ল্যাপটপ বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, রাজশাহী কলেজ, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসাঃ রোজিনা আফরোজের একটি ল্যাপটপ-সহ কিছু অফিসিয়াল কাগজপত্র মঙ্গলবার (৯ মে) রাত পৌনে ১১টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখপাড়া এলাকা থেকে হারিয়ে যায়। এরপর তিনি অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বোয়ালিয়া থানায় একটি হারানো জিডি করেন।
ওই জিডির বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স হারানো ল্যাপটপ-সহ কাগজপত্রাদি উদ্ধারে অভিযান শুরু করেন।
এরপর আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো ল্যাপটপের সন্ধান পায়। অবশেষে বুধবার (১০ মে) ভোর সাড়ে ৪টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা হতে হারিয়ে যাওয়া ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্রাদি উদ্ধার করা হয়।
বুধবার সকালে থানায় অফিসার ইনচার্জ মালিকের নিকট উদ্ধারকৃত ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্র হস্তান্তর করেন।
সহকারী অধ্যাপক মোসাঃ রোজিনা আফরোজ তাঁর হারানো ল্যাপটপ-সহ অফিসিয়াল কাগজপত্রাদি এত দ্রæত সময়ে ফেরত পেয়ে অত্যন্ত অনন্দিত। তিনি আরএমপি’র পুলিশ কমিশনার ও সাইবার ক্রাইম ইউনিট-সহ বোয়ালিয়া থানার সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category