• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

১৫ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ১৫ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার ২০০৮ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অপহরণ ও ধর্ষনের অভিযোগের মামলার অভিযুক্ত দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ভূরুঙ্গামারী থানার নলেয়া গ্রামের মোঃ বাদশা মিয়াকে ঢাকা সাভার এলাকা থেকে র‍্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ ও র‍্যাবের সম্মিলিত সহযোগিতায় প্রায় ১৫ বছর পলাতক থাকার পর ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম সাজা ওয়ারেন্ট মূলে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাদশা মিয়াকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধ করলে, আজ হোক কাল হোক, ধরা পরতেই হবে- ইনডেমিনিটির কোন সুযোগ নেই কুড়িগ্রামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category