• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

১৬ লক্ষ টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৮৬ Time View
প্রকাশঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ, স্টাফ রিপোটারঃ
তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মোতাহারা বেগম (৩৫) নামের এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

গতকাল রবিবার (৩ ডিসেম্বর) রাতে বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোতাহারা বেগম রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।

র‌্যাব-৫ পুলিশ সুত্রে জানাযায়, গত রবিবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫ এর একটি দল তিতুমীর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক নারী মাদককারবারীকে গ্রেফতার করে। এ সময় তার পায়ের জুতার তলার ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থান ১৬ লক্ষ টাকা মূল্যের ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদেও ভিত্তিতে ট্রেনে অভিযান চালিয়ে ওই নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় মামালা দায়ের করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, রবিবার রাতে মোতাহারা বেগম নামের এক নারী মাদককারবারিকে ১৬০ গ্রাম হেরোইনসহ থানায় মামলা দায়ের করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category