• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কু‌ষ্টিয়ার কুমারখালী‌তে মা‌ঠে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বু্ধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়‌নের সুলতানপুর পদ্মার চ‌রে এই ঘটনা ঘটে।

নিহত কৃষ‌ক জহুরুল ইসলাম (৪৫) উপজেলার কয়া ইউনিয়নের সু্লতানপুর গ্রামের মৃত চ‌য়েন উদ্দিন মৃধার ছে‌লে।

নিহ‌তের ভা‌তিজা আনোয়ার ক‌বির বকুল জানান,সকা‌লে শ্রমিক‌দের নি‌য়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধা‌রে অব‌স্থিত নিজ জ‌মি‌তে যান জহুরুল। সকাল‌ থে‌কেই গু‌ড়ি গু‌ড়ি বৃ‌ষ্টি পড়‌ছিল। বেলা ১২টার‌ দি‌কে বিরূপ আবহাওয়ার ম‌ধ্যে হঠাৎ বজ্রপাত হ‌লে তি‌নি মা‌ঠে প‌ড়ে যান। এ সময় অন‌্যান‌্য কৃষকরা উদ্ধার ক‌রে স্থানীয় চি‌কিৎস‌কের কা‌ছে নি‌য়ে গে‌লে তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

বজ্রপাতে কৃষকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে একজন মারা গেছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category