• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফকিরহাটে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি|| :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দৃষ্টিনন্দিত মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয় পর্যায়ে সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ভার্চুয়ালে) প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে দেশে ৫০ টি মডেল মসজিদের শুভ উদ্বোধনে মধ্যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিন আজম, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান সহ অন্যান্যরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category