• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মুজিব বর্ষের জমি ও ঘর হস্তান্তর নিয়ে প্রশাসনের মতবিনিময়

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আগামী ২২ মার্চ চতুর্থ পর্যায়ে গৃহহীনদের মাঝে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, শফিকুল ইসলাম অবুঝ, জুয়েল রানা, মোকছেদ আল মামুন, সাবেক ছাত্রলীগ নেতা ছামিউল ইসলাম ছামু প্রমুখ। মতবিনিময় সভায় গৃহ নির্মাণ নিয়ে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট বরাদ্দকৃত ঘরের পরিমান ১ হাজার ৬৯১টি। এর মধ্যে ইতিমধ্যে উপজেলার ১ হাজার ১৯২ জন গৃহহীনের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। আগামী ২২ মার্চ ২৮৯ জন গৃহহীনের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হবে। বাকী ২১১টি ঘরের নির্মাণ কাজ চলামান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category