• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাবি শিক্ষার্থীকে শ্লিলতাহানী ও ছিনতাই-এর ঘটনায় গ্রেফতার ৩

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে রাবি শিক্ষার্থীকে শ্লিলতাহানী ও ছিনতাইয়ের ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। ।
রোববার (১৯ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর মতিহার থানাধীন তালাইমারী বাদুড়তলা বালুরঘাট এলাকার মোঃ বাবুল ড্রাইভারের ছেলে মোঃ রনি (৩৮) একই থানার বাজে কাজলা এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ পিয়ারুল হোসেন (২৬) এবং বিজিবি ক্যাম্পের পাশে মোঃ দাদন হোসেনের ছেলে মোঃ সজিব হোসেন (২৫)।

অপরদিকে ভুক্তভুগী মোঃ রায়হান অরফে রনি (২২)। তিনি নওগাঁ জেলার কাটাবাড়ী পতœীতলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্তমানে রাবির শেখ মুজিবর রহমান হলের ৪১২ নং রুমে থেকে পড়াশুনা করে এবং ভুক্তভুগি বন্ধবী মোসাঃ সুমাইয়া খাতুন (২২)। তিনি একই থানার ফাহিমপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে। বর্তমানে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শিক্ষাবর্ষ ২০১৮/১৯ শিক্ষার্থী রহমতুন্নেসা হল, রুম নং-৩৩৩ থেকে পড়াশুনা করেন।

ওসি জানান, গত ১৬ মার্চ মামলার বাদী রাবি শিক্ষার্থী মোঃ রায়হান অরফে রনি তার বান্ধবী সুমাইয়া খাতুনকে নিয়ে বিকাল সাড়ে ৫টায় মতিহার থানাধীন কাজলা ফুলতলা নদীর পাড়ে ঘুড়তে যায়। এদিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপরোক্ত ছিনতাইকারীরা তাদের গতি রোধ করে এবং কিলঘুষি মারে, সুমাইয়ার হাত ধরে টানাটানি করে এবং শ্লিলতাহানি করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে তার পালিয়ে যায়।

এব্যাপারে মতিহার থানায় রাবি শিক্ষার্থী মোঃ রায়হান অরফে রনি বাদী হয়ে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category