• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ রবিউল ইসলাম (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ১৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ রবিউল ইসলাম। সে রাজশাহীর দূর্গাপুর থানার রৈপাড়া গ্রামের মোঃ ছোরাপের ছেলে ।
র‌্যাব জানায়, রবিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ২টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, চারঘাট থানার দীঘলকান্দি থেকে বানেশ্বর বাজারের দিকে অটোভ্যানে যাত্রীবেশে এক ব্যক্তি বস্তার মধ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন শিবপুর পশ্চিম পাড়া গ্রামে পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে বস্তা ভর্তি ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category