• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সিংড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা খুন ছাত্রলীগ নেতা ভাগ্নেসহ আটক ২

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

নাটোর প্রতিনিধি॥
বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় ভাগ্নের লোহার রডের আঘাতে মামা খুন হয়েছে। নিহত ব্যক্তি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখ এর ছেলে ছকির শেখ (৫৫)। তিনি পেশায় একজন কৃষক। বুধবার বাদ মাগরিব উপজেলার নীলচড়া গ্রামে এই ঘটনা ঘটে। এসময় আব্দুর রহিম নামের একজন গুরুত্বর আহত হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এই ঘটনার মূলহতা ভাগিনা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলো নিহতের বোন জামাই (ভগ্নিপতি) বরকত আলী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামান্য জায়গা নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বাদ মাগরিব মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলে মামার মৃত্যু হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলাম সহ দু’জনকে আটক করা হয়েছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category