রফিকুল ইসলাম জামালপুর: জামালপুর ইসলামপুর প্রশাসন আয়োজনে ২৫ মার্চ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, এম,এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সাবেক কমান্ডার মোঃ মানিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি প্রমুখ।