• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে এনজিও কর্মীকে গনধর্ষণ ও ছবি ধারণ মামলায় ৩ যুবকের যাবজ্জীবন

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে এনজিও কর্মীকে গণধর্ষণ ও ছবি ধারণ অপরাধের মামলায় ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার (০২ এপ্রিল) দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম সাইফুল ইসলাম এই আদেশ প্রদান করেন। সেই সাথে দন্ডাদেশ প্রাপ্তদের ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন বিচারক।
দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, ফকিরহাট উপজেলার জারিয়া মাইট কুমরা গ্রামের শের আলীর ছেলে মোঃ মামুন শেখ, ছোট খাজুরা গ্রামের মিরাজ নিকারির ছেলে মোঃ ফিরোজ নিকারি এবং ভট্ট বালিয়াঘাট এলাকার মুজিবুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস। এদের মধ্যে মোঃ ফিরোজ নিকারি পালাতক রয়েছেন।
মামলা সূত্রে জানযায়, ২০২০ সালের ১০ অক্টোবর রাতে ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া এলাকার একটি ভাড়া বাষায় থাকা অবস্থায় এক এনজিও কর্মীকে জোরপূর্বক ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণ করেন কয়েক যুবক। পরের দিন ওই নারী বাদী হয়ে ফকিরহাট থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ মোঃ মামুন শেখ নামের এক আসামীকে গ্রেফতার করেন। পরে আরও ইব্রাহিম বিশ্বাস নামক আরেক আসামীকে গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য শেষে আসামীদের অপরাধ প্রমান হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণ ও পন্যগ্রাফি মামলার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাাণিত হওয়ায় আদালত আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। সেই সাথে আসামীদেরকে দশ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারান্ড প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category