• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

১৮ বছর পর হত্যার রহস্য উদঘাটন: প্রতিপক্ষকে ফাঁসাতেই মেয়েকে হত্যা

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় ২০০৪ সালের একটি হত্যাকাÐের রহস্য উদঘাটিত হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে আকসেদ আলী সিকদার তার মেয়েকে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ওই শিশুর নিজ মা ও সৎ মা আদালতে জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাঘা থানার ল²ীনগর গ্রামে ২০০৪ সালে একটি চাঞ্চল্যকর হত্যাকাÐ সংঘটিত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা আকসেদ আলী সিকদার হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ এজাহারে বর্ণিত ২০ আসামির বিরুদ্ধে ২০০৪ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন বিচার কার্যক্রম পরিচালনা করে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, এই মামলার আসামিরা হত্যাকাÐে জড়িত নয়। হত্যাকাÐের প্রকৃত আসামিদের খুঁজে বের করার জন্য অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই রাজশাহীকে নির্দেশ দেন আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি মামলার বাদী গ্রামের প্রতিপক্ষ মোল্লা বংশকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই তার মেয়ে রেবেকা খাতুনকে (১৩) হত্যা করেন। তার দুই স্ত্রী ভায়েলা বেওয়া (৬৫) ও অফিয়া বেওয়া (৬০) আদালতে গত ৯ এপ্রিল ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এসময় তারা স্বীকার করেন, তাদের স্বামী হাসুয়ার কোপে তার মেয়েকে হত্যা করেন। সেখানে তারা জানিয়েছেন, এতদিন স্বামীর ভয়ে তারা এ হত্যাকাÐ নিয়ে মুখ খুলতে পারেননি।
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ মামলায় বর্তমানে ২০ আসামি জামিনে আছেন। তবে আমাদের প্রতিবেদনে মূল আসামি মামলার বাদী আকসেদ আলী ২০১৯ সালে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category