• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় টমটম উল্টে জমিতে নারী শিশুসহআহত-২০

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির অদুরে মিনি ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) ও ট্রাক উল্টে জমিতে পড়ে শিশু নারী ও চালকসহ ২০জন আহত হয়েছে। গত ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্য পৌনে ৭টায় আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন নারী ও টমটম চালক রুবেল, মিনি ট্রাক চালকসহ ৮জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতদের অধিকাংশই হাত পা ভেঙ্গে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আশংকাজনক রয়েছে।
অপর আহতদের আদমদীঘি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ১৩জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, আদমদীঘির তেতুলিয়া গ্রামের টমটম চালক রুবেল, টমটম যাত্রী কুন্দগ্রামের আরজু বেগম ও তার শিশু সন্তান বিপা, মিনি ট্রাকের যাত্রী নওগাঁ জেলার কুশাডাঙ্গা গ্রামের জনাব আলী তার স্ত্রী সুলতানা বেগম, হাবিজার তার স্ত্রী রোজি বেগম, শিশু কন্যা সোনামনি, মৃধা বেগম, বাবু মিয়া, চকডাকাতি গ্রামের রিফাত হোসেন, নওগাঁ সোনার পট্রির শাহনাজ পারভিন, মিনি ট্রাকের চালক জিগরা গ্রামের বাবু, অপর আহতরা অজ্ঞান থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি। মিনি ট্রাকটি মহাস্থান থেকে নওগাঁ যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শিরা জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আদমদীঘির মুরইল বাজারে যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) আদমদীঘি বাসস্ট্যান্ডে আসছিল। টমটমটি আদমদীঘির অদুরে শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনের নিকট পৌঁছিলে মহাস্থান থেকে নওগাঁ অভিমুখি ঢাকা মেট্রো-ন-২৩- ০৯১১ নম্বর মিনি ট্রাকটি ইজিবাইক টমটমকে পিছন থেকে ধাক্কা দিলে যাত্রীসহ টমটম উল্টে পাশের খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং মিনি ট্রাকটি দুমড়ে সড়কের পাশে উল্টে যায়।

এতে মিনি ট্রাক ও টমটম চালক, নারী শিশুসহ ২০জন গুরুত্বর আহত হয়। আদমদীঘি ও দুপচাঁচিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আহতদের উদ্ধার করে হাসপাতালে নিযে আসেন। আদমদীঘি থানা ওসি তদন্ত জিল্লুর রহমান জানান মিনি ট্রাক আটক থানা হেফাজতে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category