• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাট ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর নগদ অর্থ লুটপাট

দিনকাল বিডি / ১২৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

ধামইরহাটে প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর হামলা চালিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে, হামলার কারীরা মারপিটেই ক্ষান্ত হয়নি দোকানে ভাংচুর-তান্ডব চালিয়ে নগদ অর্থও লুটপাট করেছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাদী মামুনুর রশীদ পবন।

বাদী ও তার অভিযোগ সূত্রে জানা গেছে, কোকিল গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুনুর রশীদ ওরফে পবন তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকাকালে গত ১ মে (সোমবার) সন্ধা সাড়ে ৬ টার দিকে প্রতিপক্ষ রুপনারায়নপুর গ্রামের আ. রহিমের ছেলে কাওছার ও কোকিল গ্রামের মৃত মোকছেদের দুই ছেলে আলিফ ও মোতালেব গং সহ ১০-১২ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পূর্ব শত্রæতার জেরে ব্যবসায়ী ও ইউপি সদস্য মামুনুর রশিদ পবনের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তার মাথায় ১নং বিবাদী কাওছারের হুকুমে ২নং বিবাদী আলিফ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে তার দোকানে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাংচুর করে ক্যাশ বাক্স থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা চুরি করে নেয় বলে বাদী পবন মেম্বার অভিযোগে উল্লেখ করেন। হামলা চালিয়ে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা জখমীকে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আব্দুর রহিমের সাথে কথা বলার চেষ্টা করা হলে ফোনটি তার মেয়ে রহিমাকে দিয়ে কথা বলার চেষ্টা করেন এবং অন্যান্য সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

ধামইরহাট থাার ওসি মোজাম্মেল হক কাজী জানান, পিকনিকের টাকাকে কেন্দ্র করে তরুনদের মধ্যে দ্বন্দ সৃস্টি হলে উভয় পক্ষের ছেলেদের শাষন করেন ইউপি সদস্য মামুনুর রশীদ, এরই জের ধরে মারামারি ঘটনা এমন তথ্য জেনেছি এবং উভয় পক্ষের পৃথক ভাবে অভিযোগ পেয়েছি, হামলার প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সত্য ঘটনা সেই অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category