• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মিথুন আহমেদ রাজ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে। গত সোমবার (৮ মে) রাত ৮টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে জনৈক হামিদুল ইসলামের কাঠের দোকানের সামনে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার পর মিথুন আহমেদ রাজ ও তার সহযোগী আদমদীঘির অদুরে জনৈক হামিদুল ইসলামের কাঠের দোকানের সামনে মাদক বেচাকেনা করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে মিথুন আহমেদ রাজকে আটক করে তার নিকট থেকে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় অপরজন পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদারতে প্রেরন করা হয়েছে বলে ওসি রেজাউল করিম জানান।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category