• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে প্রথমবারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলা আজ

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে প্রথমবারেরমত স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ মে) সকাল ১০ টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করবেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। মেলায় প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারের বিভিন্ন দপ্তরের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে। মেলায় তথ্য প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ তরুনীরা দেশের প্রথম সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে পছন্দমত আবেদন, তাৎক্ষনিক ইন্টারভিউ এবং যাচাই বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারনা, সেমিনার ও আলোচনায় অংশ নিতে পারবেন। কর্মসংস্থানের পিছনে নয় বরং প্রার্থীর দোর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি, কম্পিউটার ও অনলাইন সেক্টরের বিভিন্ন বিষয়ে যাদের দক্ষতা রয়েছে তারা সরাসরি এই মেলার মাধ্যমে কাঙ্খিত প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। সেই খাতে ই-কমার্স, ফ্রিল্যান্সিংসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়ার সঠিক পরামর্শ পাবে এই মেলার মাধ্যমে। এক কথায় বললে এই মেলা বাগেরহাটের বেকারত্ব নিরসনে একটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category