• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাঘায় বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় মায়ের হত্যার প্রতিশোধ নিতে বাবাকে হত্যা করেছে ছেলে। শুক্রবার ছেলে সনি হোসেন পুলিশের কাছে বাবা হত্যাকান্ডের ঘটনা স্বিকার করেছে। পরে পুলিশ ছেলের বাড়ি থেকে রক্তমাখা সাট ও প্যান্ট জব্দ করেছে।
জানা যায়, ১৯৯৮ সালে আজিজুল আলম আস্তুল তার স্ত্রী পারুল বেগমকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। কারাদন্ডপ্রাপ্ত আসামীদের করোনাকালীন সময়ে সরকার বিশেষ ব্যবস্থাপনায় মুক্তি দেন। মুক্তি পেয়ে সে বছর দুয়েক আগে বাড়িতে আসেন। তারপর সে পাগলের মতো এখানে সেখানে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে টাকা পয়সা চাইতে শুরু করেন। চক্ষু লজ্জায় এক পর্যায়ে দুই ছেলে ফারুক হোসেন ও সনি হোসেন বাড়িতে আটকে রাখেন। মাস খানেক আগে ঘরের জানালা ভেঙ্গে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে আর বাড়ি ফিরেনা।
মায়ের হত্যার প্রতিশোধ নিতে শুক্রবার রাতে চাকু ও গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করে। পুলিশ সনিকে সন্দেহ করে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশের জিজ্ঞাসাবাদে তার বাবাকে হত্যার বিষয়ে স্বিকার করেন।
এ ঘটনায় আজিজুল আলম আস্তুলের বড় ছেলে ফারুক হোসেন বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, লাশের মাথা, মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহৃ রয়েছে। তার ছেলে সনি হোসেন আটক করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ মে) সকালে বাঘা থানার পুলিশ উপজেলার চক আমোদপুর গ্রামের শহিদুল ইসলামের পুকুর পাড় থেকে এই লাশ উদ্ধার করে। আজিজুল আলম আস্তুল চক আমোদপুর গ্রামের মৃত ইয়াকুব প্রামানিকের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category