• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ৩০কেজি গাঁজা-সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার (১৩ মে) দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধোবপুকুর (বাগবাড়ি) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৩০ কেজি গাঁজা-সহ মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মোঃ মাসুদ রানা (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাতরশিয়া গ্রামের জান মোহাম্মদের ছেলে। একই থানার ধোপপুকুর (বাগবাড়ি), নুর আলমের ছেলে মোঃ সৈয়দুল ইসলাম (২৪)।
শনিবার রাত সাড়ে ৮টায় র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category