• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় নিতপুর সীমান্তে বিজিবি কতৃক মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২০ মে, ২০২৩

পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তের বালাশহিদ রাস্তার উপর থেকে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সাইদুর রহমান(৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। সে নিতপুর শিতলী গ্রামের খাজা মদ্দিনের ছেলে। এসময় মিজানুর রহমান কালু (২৫) ও খাইরুল ইসলাম (৪০) নামে অপর দুইজন পলিয়ে যান। পলাতক দু’জন হলেন শিতলী গ্রামের আব্দুল মতিন ও লাল মোহাম্মাদের ছেলে। ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে টহলদল সীমান্তের ২৩০/৪৫(৯এস) নং পিলারের বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। আটক সাইদুর সহ পলাতক অপর দুইজন ভারত থেকে বাংলাদেশে আসছিল। আটকের সময় বালাশহিদ মাঠে সাইদুরের রেখে যাওয়া একটি এফজেডএস বøু কালারের ইয়ামাহা মোটরসাইকেল, মোটরসাইকেলের সিটের নিছে রাখা ২০টি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট, তার কাছে থাকা ভারতীয় ১টি সীম সহ একটি মোবাইল সেট ও ভারতীয় ৮০ রুপি পাওয়া গেছে। পরে শনিবার সাইদুর রহমানকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category