• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না- কুড়িগ্রামে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২১ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। ভাঙ্গন প্রতিরোধে কাজ চলামান রয়েছে এবং ভাঙ্গন রোধে কাজ চলবে। খুব দ্রুত নদটির ভাঙ্গন সমস্যা দূর করা হবে, জানিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
’পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রবিবার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপূত্র বেষ্টিত কাঁচকোল এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকবো। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোড়েসোড়ে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই। প্রকল্প চলমান আছে। ধীরগতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।”
এসময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।
চিলমারীর কাঁচকোল নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোট যোগে তিনটার দিকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category