মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ শাকিবুল হাসান অরফে আশিক (২৫),নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২২ মে) আড়ইটায় চারঘাট থানাধীন চকমাক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শাকিবুল হাসান অরফে আশিক, সে চারঘাট থানাধীন চকমোক্তারপুর গ্রামের মোঃ শাবাজ উদ্দিন অরফে শাহবাজের ছেলে।
সোমবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে বলেও জানায় র্যাব।