• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ফেনসিডিল-সহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৫০ বোতল ফেনসিডিল-সহ মোঃ মোস্তাক (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২১ মে) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় তার বসতবাড়ি থেকে ৫০ বোতল ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মাদক কারবারি মোঃ মোস্তাক, সে রাজশাহীর বাঘা থানার খাগরবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা।
সোমবার সন্ধায় নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি জানায়, গ্রেফতার মোস্তাক একজন পেশাদার মাদক কারবারি। সে মহানগরীর বিভিন্ন স্থানে ফেনসিডিল বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রজু হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে সোদর্প করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category